বিরলে আবু বক্কর সিদ্দিক আরশ বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩২ পিএম
বিরলে আবু বক্কর সিদ্দিক আরশ বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

"নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" হতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ৪০ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে শুরু হবে। ইতিমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের লক্ষ্যে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করার নিমিত্তে নির্দেশনা প্রদান করেছে বিকেএসপি। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১ টা থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থার উদীয়মান খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক আরশ প্রশিক্ষণে যোগদান করবেন ইনশাআল্লাহ। আবু বক্কর সিদ্দিক আরশ এর আগামীতে উত্তোরত্তর সাফল্য কামনা করেছে তাঁর শৈশব থেকে প্রশিক্ষণ প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বিরল উপজেলা ফুটবল একাডেমি।

এছাড়াও আবু বক্কর সিদ্দিক আরশ বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু, বিরল উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষক ও কোচ এবং রেফারী আহসান হাবিব আপেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে