নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা এলাকায় আত্মপ্রকাশ হলো সমাজসেবামূলক প্লাটফর্ম ‘আমাদা-লক্ষীপাশা জাগরণী সংঘ’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘের আত্মপ্রকাশ হয়। এখানকার সদস্যরা হলেন-লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আমাদা গ্রামের সন্তানরা। যারা বর্তমানে লক্ষীপাশায় বসবাস করছেন। এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খান হাবিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিমুজ্জামান, প্রধান শিক্ষক কায়সার উদ্দিন খান হারুন, প্রধান শিক্ষক এসএম আজাদ হোসেন, শিক্ষক কে এম রবিউল ইসলাম এবং কে এম নজিবার রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন-কে এম মিরাজুল ইসলাম, কে এম জাহিদুল ইসলাম, কে এম সিরাজুল ইসলাম, শাহিন তালুকদার, জিয়া সরদার, দেলোয়ার হোসেন খান, তারিকুল ইসলাম ছবি, মনিরুজ্জামান কাঞ্চন, শফিউর রহমান, হিরু মন্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, সমাজসেবামূলক প্লাটফর্ম আমাদা-লক্ষীপাশা জাগরণী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করা। এদিকে, সংগঠনের উপদেষ্টা এবং আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে উপদেষ্টা হলেন- আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোর্তজা খান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদরুল ইসলাম, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক খান হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মধু মঙ্গল বিশ্বাস এবং লায়েক হোসেন মৃধা। এছাড়া সংগঠনের আহবায়ক হলেন-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম ও সদস্য সচিব স্কুল শিক্ষক কে এম রবিউল ইসলাম। সদস্য আছেন-তসলিমুজ্জামান, তারিকুল ইসলাম ছবি, কে এম নজিবর রহমান, জিয়াউর রহমান ও শাহিন তালুকদার। আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করবেন।