নওগাঁ জেলার মান্দা উপজেলায় জলবায়ুর প্রভাব মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর অভিযোজন এর লক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছে বিএসডিও-গেটকা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা। দুর্যোগকালীন সময়ে পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাড়ির ছাদে সবজি ষের মাধ্যমে পারিবারিক আয়বৃদ্ধি এবং নির্দিষ্ট স্থানে পলিথিন ও প্লাষ্টিক পণ্য সুরক্ষায় তারা অভিনব ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।
এর অংশ হিসাবে যুব সদস্যরা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের ২০টি প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে জৈব পদ্ধতিতে সবজি চাষের জন্য বালতি, ভার্মী কম্পোস্ট সার, বিভিন্ন সবজি গাছের চারা এবং যত্রতত্র পলিথিন ও প্লাষ্টিক পণ্য বাহিরে না ফেলে নির্দিষ্ট স্থানে জমা করার জন্য ১টি করে বস্তা সরবরাহ করেছে।
যুব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের উপকারভোগিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসাদপুর লোকমোর্চা কমিটির সভাপতি পরেশ আলীর উপস্থিতে সভায় উপস্থিত ছিলেন যুব ফোরাম সদস্য পার্থ কুমার, খুশী রানী, লক্ষী রানী, সুজন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আব্দুল লতিফ ও নাহিদা খাতুন।
এ বিষয়ে গেটকা প্রকল্পের মান্দা উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান বলেন, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সুইজ্যারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড বাস্তবায়নে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০মাস মেয়াদী ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পটি বাস্তবায়ন করছে।