ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা টাঙ্গাইল জেলা পরিদর্শন আগমন উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউজে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসন ও সাংবাদিকরা। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজে পৌঁছালে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়শনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়শনের সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, মাই টিভি প্রতিনিধি আনিছুর রহমান খান, গ্রীন টিভির প্রতিনিধি মাসুদ কাউসার ও রুহুল আমিনসহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়শনের সংবাদিকরা।