বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাজাসহ দুই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পূর্ব তাড়াকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন ( ৩০ ) ও উত্তর মাইজপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪৫) কে আটক করা হয়।
তাদের নিকট থেকে ২০ ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার বলেন, মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, যুব সমাজ আজ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষার জন্য তাদের এই অভিযান। ভৈরব মাদক অধিদপ্তরের সার্কেল পরিদর্শক গোপাল চন্দ্র সূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছেন বলে উল্লেখ করেন।