সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে  অভয়ারন্য এলাকায়  ঢ়ুকে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা বৃহস্পতিবার  । বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে  শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির আদানি গুরগুরিয়া খালে মাছ ধরার সময় তাদেরকে আটক করেন বনরক্ষীরা। এসময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও আড়াই মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। আটক জেলেরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের সোহরাব   হোসেন গাজী ( ৫৮) আ. সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে যান এবং ৫ জনকে  আটক করেন। ঘটনাস্থল থেকে জেলেদেরে দুটি নৌকা এবং  বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটক জেলেদেরে বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অভয়ারণ্যে  এলাকায় কোনো জেলে যাতে মাছ ধরতে না পারে সে ব্যাপারে বনরক্ষীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে