জামায়াত নেতার বাড়ি পোড়ানো মামলায় জেল হাজতে আ'লীগ নেতা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ পিএম
জামায়াত নেতার বাড়ি পোড়ানো মামলায় জেল হাজতে আ'লীগ নেতা

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে কারাগারে পাঠিয়েছে আদালত।

জেলা জামায়াতের সাবেক আমির ছমির উদ্দিনের বাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাতাব জানান, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা জামায়াতের তৎকালীন আমের ছমির উদ্দিনের বাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির উদ্দিনের ছেলে তৌফিক বাদী হয়ে গত ২৪ সালের ১৬ সেপ্টেম্বর মামলা দায়ের করে সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য : চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

আপনার জেলার সংবাদ পড়তে