কালীগঞ্জে মায়ের কবরে পাশে বিষপানে যুবকের মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম
কালীগঞ্জে মায়ের কবরে পাশে বিষপানে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কবরের পাশে বসে বিষপানে আল আমিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন পুকুরিয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , আল-আমিন একজন বুদ্ধি প্রতিবন্ধী যুবক । সে তার চাচাতো ভাইয়ের কৃষি কাজের জন্য নিয়ে এসে রাখা বিষ চুরি করে নিয়ে যায়। পরে মায়ের কবরের পাশে বসে ওই বিষ পান করে সে।বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বিষপানে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে