রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ১৯৮৬ সালে আ.লীগ-জামায়াতসহ সব দল এক হয়ে স্বৈরাচার এরশাদের কোলে চড়ে ভোট করেছিল। ওই সময় আমার নেতা বেগম খালেদা জিয়া বলেছিল, স্বৈরাচারের সঙ্গে কোনো আপস নেই। আমরা নির্বাচন বয়কট করলাম। স্বৈরাচারকে ঘরে ঢ়ুকিয়ে নির্বাচন করব। আন্দোলন সংগ্রাম করে তাদের ঘরে ঢ়ুকিয়ে ১৯৯১ সালে নির্বাচন করে বিজয়ী হয়েছিলাম। ওই সময় আ.লীগ-জামায়াত বিএনপির বিপক্ষে ছিল, এখনো আছে। আ.লীগ-জামায়ত বারবার এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাঘা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
আবু সাইদ চাঁদ আরও বলেন, ১৯৯৬ সালেও আ.লীগ-জামায়াতসহ সব দল এক হয়ে স্বৈরাচারের সাথে ভোট করেছিল। এ সময় বিএনপি ১১৬টি আসন পেয়ছিল। স্বৈরাচার এরশাদ বেগম খালোদা জিয়ার সাথে আপষ করে বিএনপিকে সরকার গঠন করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপষ করেনি। ওই সময়ও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।
ডিসেম্বরে না-কি শেখ হাসিনা দেশে আসবে। মোদির কাছে থেকে বিএনপিকে ভয় দেখাচ্ছে। এতে বিএনপি ভয় করে না। এর কোনো সুযোগ দেওয়া হবে না। তোমরা ১৭ বছর ক্ষমতায় ছিলে। ক্ষমতা থাকা অবস্থায় তোমাদের সাথে লড়াই সংগ্রাম করেছি। তাই ভারতে বসে জনগণকে বিভ্রান্তি করিও না। ১৯৭৪ সালে শেখ মুজিব দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। আবারও পায়তারা শুরু করেছ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম। জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম ছানা ও সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ তালুকদার।
বক্তব্য দেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিক আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ।