হাটহাজারীতে

সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল-ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০ পিএম
সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল-ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

চট্টগ্রামের  হাটহাজারীতে গণমাধ্যম কর্মীদের সাথে  গতকাল শনিবার  মত বিনিময় করেছেন  হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাটহাজারীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন বিষয়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবাপ্রাপ্তি এবং সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি  জসিম উদ্দিন বাবুল। অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক  সোহেল রানা এর সঞ্চালনায়  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: মো: আবু তৈয়ব। 

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা হাটহাজারীর স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে