সৌর ভিত্তিক সিস্টেম স্থাপনে

চাঁদপুরে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি বিষয়ক মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ পিএম
চাঁদপুরে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি বিষয়ক মতবিনিময়

চাঁদপুরে সৌর বিদ্যুৎ ভিত্তিক সিস্টেম (ঝড়ষধৎ ঝুংঃবস) সঠিক ও কার্যকরভাবে স্থাপনের লক্ষ্যে জেলার সার্ভিস প্রোভাইডার (ঝবৎারপব চৎড়ারফবৎ) তালিকাভুক্তি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে  চাঁদপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের নতুনবাজারস্থ নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চাঁদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যুৎ খাতের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী বলেন, "নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে সৌর ভিত্তিক সিস্টেমের গুরুত্ব অপরিসীম। গ্রাহক পর্যায়ে মানসম্মত ও নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। এতে করে গ্রাহকরা প্রতারণামুক্ত সেবা পাবেন এবং টেকসই সৌর প্যানেল ও সরঞ্জাম ব্যবহারে উৎসাহিত হবেন।"

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক  এমএ লতিফ,চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ,  চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগরওয়ালা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী প্রমুখ।এ সময় সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।  

বক্তারা চাঁদপুর জেলায় সৌর বিদ্যুতের প্রচার, প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা এবং গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সার্ভিস প্রোভাইডারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উক্ত মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে