ডিমলায় পাম্প মালিকের রডের আঘাতে গ্রাহক গুরতর আহত

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম
ডিমলায় পাম্প মালিকের রডের আঘাতে গ্রাহক গুরতর আহত

নীলফামারীর ডিমলায় পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে মেসার্স আলম ফিলিং ষ্টেশনের মালিক শাহ্ আলমের রডের আঘাতে এক গ্রাহক গুরতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে  মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবক আহত হলে তাকে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। রোববার  রাত ১০টায় ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ পৌঁছে পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িককভাবে স্থগিত করেন। 

গ্রাহকগণ অনেকেই অভিযোগ করে বলেন, রোববার রাতে সরকারের তেলের দাম পুননির্ধারনের ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও  প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টা থেকেই পাম্প বন্ধ করে ওই পাপ্মের কর্মচারীরা কেটে পড়েন। 

পরে রাত ১২টায় পাম্প মালিক শাহ আলম মেশিনে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে গ্রাহকেরা প্রতিবাদ জানান এবং আগের নির্ধারিত মূল্যে তেলের দাবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল এনে গ্রাহকদের ওপর চড়াও হন। এ প্রসঙ্গে পাম্প মালিক শাহ আলম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গ্রাহকরা রাত ১০ টার পর পূর্বের মুল্যে জ্বালানী তেলের মুল্য দিতে চাইলে তাদের সাথে আমার হাতাহাতি হয়। তিনি আরও জানান, তার পাম্পে  ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে