বিএনপির রাজনীতির সঙ্গে পারিবারিকভাবে যুক্ত আবু নাসিম মিঠু। মিঠুর নানা করতেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদল। তার নানী করতেন সৈয়দপুর জেলা মহিলা দল। মিঠুর বাবা আব্দুল হাই দীর্ঘদিন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। আবু নাসিম মিঠু দীর্ঘদিনের ছাত্রদলের রাজনীতির পথ পেরিয়ে বর্তমানে তিনি নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আবু নাসিম মিঠুর পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। ১৯৯৯ সালে ছাত্রদলের রাজনীতিতে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
দলীয় সূত্র ও তার দেওয়া তথ্যমতে, ২০০০ সালে তিনি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ সালে সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হন। পরের বছর ২০০৪ সালে পৌর ছাত্রদলের সদস্য মনোনীত হন।
এরপর ২০০৬ সালে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত হন মিঠু। ২০১০ সালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদমর্যাদায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। দীর্ঘ সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ২০২১ সালে জেলা ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি নির্বাচিত হন তিনি। ছাত্রদলের রাজনীতিতে দায়িত্ব পালনের পর ২০২২ সালে পৌর বিএনপির সদস্য মনোনীত হন আবু নাসিম মিঠু। পরের বছর ২০২৩ সালে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তিনি দলীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে আবু নাসিম মিঠু বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতি করে আসছে। রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি, মামলা ও হামলার মতো ঘটনা পেছনে ফেলে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ভবিষ্যতেও দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার চেষ্টা করব।
তিনি আরও বলেন,সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করি। যতদিন আমার পরিবার থাকবে, ততদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলীয় কর্মকাণ্ড করে যাওয়ার প্রত্যয় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে শুরু করে জেলা বিএনপির দায়িত্বশীল পর্যায়ে উঠে আসা আবু নাসিম মিঠু বর্তমানে সৈয়দপুরের বিএনপির রাজনীতিতে ছাত্রবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।