দাকোপে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
দাকোপে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দাকোপে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে ৩ দিন ব্যাপী সু-স্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি ভবনের হল রুমে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গতকাল বুধবার শেষ হয়। প্রশিক্ষনে পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিস খুলনা বেতারের আঞ্চলিক কর্মকর্তা শারমিনা শামিম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মারুফুর রহমান এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। প্রশিক্ষনে উপজেলার গনমাধ্যম কর্মি, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মি, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মি, এনজিও কর্মি এবং অন্যান্য পেশাজীবিরা অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে