দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুরে মোটর সাইকেল যোগে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে আসা একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছে।এ ব্যাপারে দৌলতপুর থানায়  মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে