পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যম দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনীতে যুবদলের সমাবেশ ও মিছিল

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪২ পিএম
মেহেরপুরের গাংনীতে যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যম দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে সমাবেশ ও মিছিল করেছে যুবদল নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী বাজারে পৌর বিএনপি'র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। এ সময় বিএনপি নেতা শাজাহান সেলিম, বিএনপি নেতা নুরুজ্জামান হকা, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, যুবদল নেতা আমিরুল ইসলাম ও মিজানুর রহমান তোতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে