পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাটমোহর সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়। একইদিন সকালে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,কলেজ গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বক্তব্য দেন,অধ্যক্ষ আঃ রহিম কালু,অধ্যাপক খলিল উদ্দিন হায়দার খান শান্ত,আঃ কুদ্দুস আলো,নুরুল করিম খান আরজ,আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন,মোখলেসুর রহমান বিদ্যুৎ,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,ফুলচাদ হোসেন শামীম প্রমুখ। এছাড়া প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ,মির্জাপুর ডিগ্রী কলেজ,ছাইকোলা ডিগ্রী কলেজ,হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং হান্ডিয়াল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।