মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য টিপু

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য টিপু

নওগাঁর মান্দা উপজেলার ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর দয়ালের মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রতিবন্ধকতার কারণে কোনো শিশু যেন সমাজের মূলধারা থেকে পিছিয়ে না থাকে, সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে