দাকোপে শিক্ষকদের দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৯ পিএম
দাকোপে শিক্ষকদের দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালা

দাকোপের সুতারখালী ইউনিয়নে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে শিক্ষকদের দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশনের সহায়তায় রবিবার সকাল ১০ টায় স্থানীয় সুতারখালী ইউপি কার্যালয় চত্বরে কর্মশালার শুরুতে স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট ম্যানেজার জেমস রথিন বিশ্বাস। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন সিবিএম গ্লোবাল বাংলদেশ’র ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন অফিসার তানজিনা সাইফুল। আলোচনায় অংশ নেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, দাকোপ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গাজী আবুল বাশার, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, আদিত্য নারায়ন সরদার, জি এম আছাফুর রহমান, পার্থ চন্দ্র রায়, গুনারী দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, শিক্ষক আব্দুল মজিদ, অসিত কুমার মন্ডল, সুব্রত রায়, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, কল্পনা রানী, লাইভলিহুড কর্মকর্তা আবুল কাশেম, হাবিবুর রহমান, উজ্জল কুমার, লিমা মন্ডল, আঃ হালিম, ছন্দা বিশ্বাস, মানস কুমার, অনুপ মন্ডল, প্রভাতি রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্না ক্যারোলিনা হালদার। কর্মশালায় মানসিক স্বাস্থ্য, সাইকোসোশ্যাল সাপোর্ট, দূর্যোগের সময় ও পরে মানুষের মানসিক ও আচারগত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে