বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মাছ শিকারী আহত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মাছ শিকারী আহত

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামের এক মাছ শিকারী আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পদ্মা নদীর খানপুর নিচ পলাশি এলাকায় এই ঘটনা ঘটেছে।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম প্রামাণিক খানপুর নিচপলাশি চরের মৃত জামাত আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে খানপুর নিচপলাশি চরের পদ্মা নদীর রাজুর ঘাটে কাকন বাহিনির লোকজন স্পিডবোট যোগে এসে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে ঘাটে বেধে রাখা মোমতাজ বাহিনির স্পিডবোট নিয়ে যায়। মাছ ধরা অবস্থায় তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম প্রামানিক। তার পিঠে গুলি লাগে। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, দুস্কৃতিকারীরা আতঙ্গ ছড়ানোর জন্য গুলি ছোড়ে। এতে মিনারুল নামের একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পিঠে গুলি লাগা মিনারুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছে স্বজনরা। এই ঘটনা ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার জেলার সংবাদ পড়তে