চাটমোহর ক্রড়িা পরিষদ আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টে নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন দল ফাইনালে উঠেছে। সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে নিমাইচড়া ইউনিয়ন গুনাইগাছা ইউনিয়নকে এবং সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে হান্ডিয়াল চাটমোহর পৌরসভাকে পরাজিত করে ফাইনালে উঠেছে। টুর্ণামেন্টে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দল অংশ গ্রহণ করে।