বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুরে জিয়া মঞ্চ’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালনের জন্য জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাতিত্ব করেন জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক নওশাদ আলম পাপ্পু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রুবেল ইসলাম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মো. হেলাল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাজী খাজা। এসময় জিয়া মঞ্চ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।