১৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে

নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম
নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলায় উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫৫ টি স্কুল-কলেজ ও মাদ্রাসার মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক। উদ্বোধক ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন,প্রধান তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আবদাল আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ,অর্থ মন্ত্রণালয়ের সাবেক  অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, দাতমন্ডল এরফানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া ও প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।  তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলতে হবে। এসময়  সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে