হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মাধবপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার ভূমি মৈত্রী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা সিরাজুল ইসলাম, শিক্ষা কর্মকতা শেখ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা সফিকুল ইসলাম, অধ্যাপক দিলপিয়ার হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম মির্জা, প্রভাষক শর্মিলী রায়, শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষিকা সেলিনা আক্তার প্রমুখ।