শরণখলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:১২ পিএম
শরণখলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শরণখোলায় "শিক্ষকদের পাশে সুরক্ষা উন্নতকরণ আমাদের ভবিষ্যৎ রূপায়ণ শিক্ষক  পেশা ৬০ বছর" এই প্রতিপক্ষকে সামনে রেখে বিশ্ব  শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। শিক্ষক নেতা বদিউজ্জামান বাদলের পরিচালনায়   বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয়  মন্ডল,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নেতা খান মতিউর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী শরণখোলা উপজেলার আমির  অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, সম্পাদক মোস্তফা আমিন, অধ্যাপক ডক্টর আব্দুল জলিল, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সাংবাদিক আ: মালেক রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো : নান্না মিয়া, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ উসমান গনি, সুপার মাওলানা ওবায়দুল হক, শিক্ষক নেতা মো: বেলায়েত হোসেন, নাসির উদ্দিন মুক্তা ও শাহ জামাল জুয়েল প্রমূখ। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃংখল পরিবেশ তৈরি ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরে সুষ্ঠ সমাধানের জন্য কলেজ  হাই স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক নেতৃবৃন্দের এক প্লাটফর্মে  সমবেত হয়ে কাজ করার  জন্য শিক্ষকদের সার্বিক সহযোগিতা প্রদানে আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে