সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনে বিভাগীয় প্রধান মোঃ ফজলুল হক। গ্যাস সরবরাহ না থাকা এবং বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। চলতি বছরের ১২ ই ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির আবারো দীর্ঘ ৮ মাস উৎপাদন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ পায় যমুনা সার কারখানা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন শার উৎপাদন করতে হলে কমপক্ষে ১৫ দিন অ্যামোনিয়া বিভিন্ন প্রক্রিয়াকরণ শেষে ৫ অক্টোবর গভীর রাতে শাহরুখ উৎপাদন শুরু হয়েছে।
জানা যায় যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় ইউরিয়া সার সরবরাহ করে যাচ্ছেন। উৎপাদন শুরু হওয়ায় কারখানার সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।