আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৫০ পিএম
আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার  বলরামপুর ইউনিয়নে  ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় ​উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ‘রঅপঃ-ঊহফখবঢ়’ প্রকল্পের (সি লেপ্রসি মিশন বাংলাদেশ) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: হুমায়ুন কবীর এর  সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডাক্তার মাহমিদুর রহমান মেডিকেল অফিসার, সুয়েল মাটি ফিল্ড মেডিকেল অফিসার, প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মো: তজাম্মেল হোসেন  সহ ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার বর্মন সহ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহেরুল ইসলাম প্রমুখ।  


​দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের চর্ম ও কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে এক্সরে সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে