টেপটেনিস বলের সবচেয়ে বড় আসর নড়াইল প্রিমিয়ার লিগের (এনপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি ‘কালিয়া উপজেলা ফাইটার্স’ দলের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জার্সি উন্মোচন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর চ্যানেল নাইন-এর নড়াইল জেলা প্রতিনিধি বাবর আলী ও চ্যানেল এস-এর কালিয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রমিমসহ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর বাবর আলী বলেন, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শাহাবাদ এলাকায় নড়াইল প্রিমিয়ার লিগের উদ্বোধন হবে। খেলায় আটটি দল অংশ করছে। উদ্বোধনীদিনে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসন্ন আসরে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ‘কালিয়া উপজেলা ফাইটাসর্’। নড়াইলে টেপটেনিস ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে এনপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োকজদের।