কালীগঞ্জে বেলাট দৌলতপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৩:৩৭ পিএম
কালীগঞ্জে বেলাট দৌলতপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহের কালীগঞ্জে বেলাট দৌলতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে কৃতী ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অষ্টম শ্রেনীর মেধাবৃত্তি প্রাপ্ত,দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং আলিম ও ফাজিল শ্রেনিতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাট দৌলতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান।  বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা গিয়াস উদ্দিন,দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম,সোনালী ব্যাংক বারোবাজার শাখার ব্যবস্থাপক তৌফিক ইমাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বারোবাজার ইউনিয়ন শাখার আমির আরশেদ আলী।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং নবাগত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতে অনুপ্রেরনা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করেছে বেলাট দৌলতপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসা কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে