পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, উপজেলার কিসামতদাপ গ্রামের মোঃ সামসুল আলমের পুত্র মোঃ রুবেল ইসলাম (২২)। বুধবার ৭ অক্টোবর রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে তাকে ১০ পিস ইয়াবাসহ হাতে -নাতে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে -২০১৮ সনের মাঃ দ্রঃ নিঃ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরদিন ৮ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এ প্রতিনিধি কে জানান।