২ তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম
২ তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত

রাজধানীতে  ভাটারা সাঈদনগর এলাকার একটি ভবনের দুই তলা থেকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফুয়াদ নাঈম (২৩) মারা গেছেন।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঐ এলাকার বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে পড়ে যান তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, তা জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

আপনার জেলার সংবাদ পড়তে