চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস উদযাপিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৬:২৩ পিএম
চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালি ও উদযাপনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে চাঁদপুর প্রধান ডাকঘরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চাঁদপুর প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার এএসএম ফজলুল আমিন, চাঁদপুর উপ-বিভাগ পোস্ট অফিস পরিদর্শক মো. ফারুক খান, হাজীগঞ্জ উপ-বিভাগ পরিদর্শক কাঞ্চন সাহা, ডাক জীবন বীমা পরিদর্শক মোবাসসেরা আজমিন, চাঁদপুর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মো. ইসমাইল এবং হাজীগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ খোরশেদ আলমসহ ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ডাক সেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে