দিনাজপুরের হিলিতে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পীর সভাপতিত্বে সাধারণ অধিবেশন শুরু হয়। সাধারণ অধিবেশন, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ অধিবেশনে হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করতে নানা বিষয় তুলে ধরেন তারা।