দৌলতপুরে শারদীয়া দুর্গাপূজা পুজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ পিএম
দৌলতপুরে শারদীয়া দুর্গাপূজা পুজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালিদুর রহমান, 

দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান,বিএনপি নেতা মোঃ খোয়াজ হোসেন, বিজিবির প্রাকপুর কোম্পানি কমান্ডার মোঃ আসাদুজ্জামান,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি বাবু দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট এর সভাপতি সুবেদ দাশ,সাংগঠনিক সম্পাদক অমল দাশ,আল্লাহর দরগা মন্দির কমিটির সভাপতি অমিত সরকার, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন 

উপজেলা মন্দির কমিটির সভাপতি ভবেশ দাস,

সেক্রেটারি প্রকাশ দাস, ফিলিপ নগর মন্দির কমিটি সভাপতি খোকন দাস, হোসেনাবাদ মন্দির কমিটির সভাপতি কমল দাস। সভায় দৌলতপুরে আসন্ন সারদীয় দুর্গাপূজা সুস্থ শান্তিপূর্ণ ভাবে উদযাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ

সরবরাহ,মাদক, জুয়া মুক্ত পরিবেশ সহ

মন্ডপ সমুহে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে