মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:১০ পিএম
মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনীয় দেশ গড়ি”-প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির কর্মসূচির শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় তুলে ধরে মহড়া প্রদর্শন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে