জরাজীর্ণ ছোট্ট ঘরে বসবাস করছেন নিঃসন্তান বিধবা কনক হালদার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
জরাজীর্ণ ছোট্ট ঘরে বসবাস করছেন নিঃসন্তান বিধবা কনক হালদার

নিঃসন্তান বিধবা কনক হালদার (৭০) দীর্ঘদিন থেকে জরাজীর্ণ একটি ছোট্ট ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তার বসবাস করা ঘরটি এতোটাই নড়বড়ে যে, একটু জোরে বাতাস হলেই ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন কনক হালদার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে (সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন)। ওই এলাকার প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী কনক হালদারের স্বামী-সন্তান কেউ নেই। দীর্ঘদিন থেকে তিনি জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে বসবাস করছেন। সামান্য বৃষ্টিতেই পানি পরে একাকার হয়ে যায় কনক হালদারের বসত ঘর। স্থানীয়রা জানিয়েছেন, অন্যের সহায়তায় কোনোমতে চলছে কনক হালদারের জীবন। একটি নিরাপদ ঘরই এখন তাঁর একমাত্র চাওয়া।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিধবা ও নিঃসন্তান কনক হালদারের মাথা গোঁজার ঠাঁই নেই। সরকারি-বেসরকারি সহায়তা বা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় তাঁর (কনক হালদার) জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে তিনি শেষ বয়সে একটু নিরাপদে বাঁচতে পারবেন। কনক হালদারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন এলাকাবাসী। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে