বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল বলেছেন-একটি শিশু জন্মের পর থেকেই সাধারণত মায়ের কাছে থাকে। মা হচ্ছেন তার প্রথম পাঠশালা। তাই সন্তান আদর্শ ও সৎ হওয়ার পিছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি।
শিক্ষার্থীদের শিক্ষার মান-উন্নয়ন ও মানবিক গুনাবলির উৎকর্য সাধনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেছেন-একটি সন্তান পৃথিবীতে কত বড় হবে, কত ভালো হবে, তার অনেকটাই নির্ভর করে মায়ের ওপর। সেজন্য সর্বাগ্রে মা-কে সচেতন হতে হবে। কারণ একজন মায়ের সচেতনতার কারণেই আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে মাদক মুক্ত করা সম্ভব হবে।
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ও শতবর্ষী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল।
সমাবেশে প্রধানঅতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেছেন-শুধু শিক্ষিত হলে হবেনা, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষা নিয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও বার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহবুবুল হাসান মুহীদ শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি , গৌরনদী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ.এম ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, প্রভাষক রাজা রাম সাহা। শিক্ষক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্কুলের প্রধানশিক্ষক কাজী আসাদুজ্জামান, শিক্ষানুরাগী গাজী রফিকুল ইসলাম জুয়েল, লিলি বাড়ৈ, কাজী হাবুল প্রমুখ। শেষে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।