সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জ। জেলার নয়টি উপজেলায় এবার ৫ শত ৫৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভাসহ সদর থানা এলাকায় প্রায় ৮৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ। জেলা আনসার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি জানান, পূজার নিরাপত্তায় জেলায় ৩ হাজার ৬৫০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। অতি গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে। কত গুলো পুলিশ মন্ডপগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে সে বিষয়ে এখনো কোন বলতে পারছি না।