আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ পিএম
আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন

"দৃষ্টি যেখানে সীমাবদ্ধ, সম্ভাবনা সেখানে সীমাহীন" --প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় আশাশুনি বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় আইডিয়াল এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু'র নেতৃত্বে র্যালী শুরু হয়ে বিআরডিবি অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বিআরডিবি হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় বিশ্ব সাদা ছড়ি দিবস এর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রকল্পের এবং আশাশুনি উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে স্বাধীনভাবে চলাচল এবং বিভিন্ন কার্যক্রমে সুযোগ প্রদানের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে দুজন দৃষ্টি প্রতিবন্ধী যুবকে সাদাছড়ি প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া সকলের উদ্দেশ্যে ভিডিও চিত্রের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাও যে কিছু করতে পারে তা প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশাপাশি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা এবং প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে