চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ পিএম
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্র নিখোঁজ, সন্ধানের আকুতি

বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ প্রিতম চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সে চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘বাংলাদেশ ডায়েরি’র বাগেরহাট জেলা প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিফের ছেলে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে। তারা ছেলেকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে