চাটমোহরে মন্ডপে মন্ডপে উপচেপড়া ভিড়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:৩৭ পিএম
চাটমোহরে মন্ডপে মন্ডপে উপচেপড়া ভিড়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশের মতো পাবনার চাটমোহরেও চলছে শারদীয় দুর্গোৎসব। পূজার মহাসপ্তমীতে শনিবার (১৭ অক্টোবর) মন্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি মন্ডপে প্রশাসনের উদোগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা,রজনৈতিক নেতৃবৃন্দ পূজামন্ডপ পরিদর্শন করছেন। চাটমোহর উপজেলায় এবার ৫৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে