নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, প্রত্যেকের কারাদন্ড

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫৬ পিএম
নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫,  প্রত্যেকের কারাদন্ড

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী অভিযানে পরিচালনা করে গাজা ও মাদক সরঞ্জামাদীসহ পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে গত শনিবার বিকেলে। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, বাজিতপুর উপজেলার পাটুলী গ্রামের রেজু মিয়ার ছেলে সজিব মিয়া (২৫), রিপন মিয়ার ছেলে বাদশা মিয়া (২৪), নিকলী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৩৬), চান মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৩) এবং কুর্শা গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুমিত মিয়া (২১)। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা তাদের প্রত্যেককে ০৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। নিকলী থানার ওসি ইশতেয়াক আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে