ভালুকায় মাদক মামলার আসামির হামলায় ৩পুলিশ সদস্য আহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০২:০৮ পিএম
ভালুকায় মাদক মামলার আসামির হামলায় ৩পুলিশ সদস্য আহত

ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীর হামলায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়,বুধবার রাতে উপজেলার  রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে কুদ্দুস নামের মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে ভালুকা  থেকে থানা থেকে পুলিশ আসে এবং আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মহিদুল ইসলাম জানান, রাতে এএসআই রাহিদুল ইসলাম নের্তৃত্বে উপজেলার রাজৈ সজনগাঁও গ্রামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যায়। আসামী আটক করার পর আসামী কদ্দুস ও তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে তারা পালিয়ে যায়। হামলায় এ,এস,আই রাহিদুল ইসলাম, বাকিরুল সহ পুলিশের তিন সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। আসামী আটক করতে অভিযান অব্যহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে