কচুয়া লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ' উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী মিলন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ পিএম
কচুয়া লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ' উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী মিলন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় পুনর্নির্মিত ‘ লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জুমার নামাজের সময়  মসজিদটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। 

১৯২০ খ্রিস্টাব্দে মরহুম মৌলভী আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক মসজিদটি ২০২৬ সালে এসে পুনর্র্নিমাণ করা হয়।

​উদ্বোধনকালে শিক্ষা মন্ত্রী নতুনভাবে নির্মিত মসজিদটির শুভ কামনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুসল্লী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে