যুবলীগ নেতার বাড়ি থেকে দুইটি গাভি চুরি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ পিএম
যুবলীগ নেতার বাড়ি থেকে দুইটি গাভি চুরি

বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড যুবলীগ নেতার দুইটি গাভি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত সরদার বলেন, গত কয়েকদিন পূর্বে দেড় লক্ষাধিক টাকা দিয়ে দুইটি গাভী কিনে লালন-পালন করে আসছিলাম। রবিবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা গাভি দুইটি চুরি করে নিয়ে গেছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে