চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গত সোমবার পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় ড. মো: জিয়াউদ্দীন। এই সময় তিনি বিদ্যালয় আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শাহেদ আরমান , হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ।
তিনি বিদ্যালয় এসে পৌঁছলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ কমিশনারকে স্বাগত জানান।তিনি প্রধান শিক্ষকের সাথে আলাপচারিতায় বিদ্যালয়ের পড়ালেখার মান, সাংস্কৃতিক কর্মকান্ড ও ক্রীডা বিষয়ে বিস্তারিত বিবরণ জেনে নেন। কমিশনার বিভিন্ন শ্রেনি পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সর্বশেষ বিদ্যালয়ের সুপরিসর গ্রন্থাগার দর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল সহ নানাবিধ বিষয়ে সরেজমিনে অবলোকন করে বিদ্যালয়ের ভূয়সী প্রসংশা করেন। এই স্কুলের অধিকতর সাফল্য কমনা করে বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ দিয়ে কমিশনার মহোদয় বিদ্যালয় পরিদর্শন করেন। পরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।