মেলান্দহ স্কুলের পিয়নসহ তিন মাদক কারবারি আটক

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬, ০৫:৪৮ পিএম | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৫:০৮ পিএম
মেলান্দহ স্কুলের পিয়নসহ তিন মাদক কারবারি আটক

জামালপুরের মেলান্দহের বন্দোরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ওমর ফারুক (৩২)সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক অপর দুইজন হলো মাদারগঞ্জ মহিষবাথান গ্রামের ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং মেলান্দহ শাহীন বাজারের আ: করিমের ছেলে চঞল মিয়া (২৮)। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় জানিয়েছেন-গোপন সংবাদের ভিত্তিতে ২৬ দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মহিলষবাথান এলাকা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে