কুষ্টিয়ার দৌলতপুরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হাত ধোয়ার নায়ক হোন।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান তুহিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে, এম,শামীম রেজা, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম (শাহীন),বাংলা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি(ডিজিটাল) ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,
সাংবাদিক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার,বিদ্যালয় ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।