খুলনার পাইকগাছায় গরু চরানোকালে আকষ্মিক বর্জ্রপাতে সন্তোষ মন্ডল (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে! স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিক বাড়ীর অদূরে লতা ইউপি'র শামুকপোতা বিলে গরু চরানোর সময় হঠাৎ বর্জ্রপাত ঘটলে সন্তোষ মন্ডল ঘটনাস্থলে জ্ঞান হারায়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আর সিকদার মৃত্যু ঘোষণা করেন। নিহত সন্তোষ মন্ডল উপজেলার কপিলমুনি'র হাউলি'র বলায় চন্দ্র মন্ডলের ছেলে। এমন মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।