সৈয়দপুর পাইলট স্কুল ও কলেজ পরিদর্শনে যুগ্ম সচিব মাহমুদ হাসান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:২৩ পিএম
সৈয়দপুর পাইলট স্কুল ও কলেজ পরিদর্শনে যুগ্ম সচিব মাহমুদ হাসান

নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব মো. মাহমুদ হাসান। গত ২৯ অক্টোবর তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, সার্বিক পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান, মনোরম শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ দেখে সন্তোষ প্রকাশ করেন যুগ্ম সচিব মাহমুদ হাসান। এদিকে তাঁর এ পরিদর্শন ও সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। তিনি প্রতিষ্ঠানের পরিবারের পক্ষ থেকে যুগ্ম সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে